রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় শনিবার (১১ জুলাই) বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। কাজী আল মামুন (৪৯) ২। মোঃ শফিকুল ইসলাম (৫৭) ৩। মোঃ আবু বক্কর (১৯) ৪। মোঃ ইমন (১৯) ৫। মোঃ জুম্মন (২৪) ৬। মোঃ রুবেল (৩০) ৭। ফাতেমা (২২) ৮। আল আমিন হোসেন মুন্না (২১) ৯। সুফিয়া রহমান (২৮) ১০। মোঃ রবিউল (২৬) ১১। মোঃ নাহিদ (২৩) ১২। শাহেদ (১৯) ১৩। মোঃ মেহেদী হাসান (১৮) ১৪। সিফাত (১৯) ১৫। রিফাত খান (১৮) ১৬। মোঃ মানিক (২১) ১৭। মোঃ হারুন অর রশিদ (৪০) ১৮। আম্বিয়া (৩৫) ১৯। সুমন (৩৫) ২০। শামীম (২৬) ও ২১। আইনের সাথে সংঘাতে জড়িত একজন শিশু।
গ্রেফতারকৃতদের মধ্যে দুইজনকে পরোয়ানা মূলে, ১৮ জনকে মোবাইল কোর্ট মোতাবেক এবং একজনকে পুরাতন মামলায় গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





