রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। আরমান (৩২) ২। মোঃ মিনহাজুর রহমান (২৬) ৩। ফারুক (২৭) ৪। মোঃ ইমদাদ উল্লাহ সাদ ৫। শেখ রবিউল ইসলাম (২৭) ৬। বিশাল ভুইয়া (২৯) ৭। মোঃ সুমন (৩৪) ৮। মোঃ বিলাল হোসেন (৩৫) ৯। মোঃ সাদ্দাম (২৭) ১০। মোঃ রাফি হাসান (২৫) ও ১১। লিং মেং (৪১) ।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





