রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় মঙ্গলবার (২১ জুলাই) বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ ইউনুস শেখ ২। মোঃ সাইদুর ইসলাম ৩। মোঃ আসলাম ৪। মোঃ আদিল মাহমুদ সাকিব (২১) ৫। মোঃ রবিউল ব্যাপারী (১৯) ৬। মোঃ জসিম উদ্দিন (২৫) ৭। হাসান শেখ (২২) ৮। মোঃ ওয়াসিম (১৯) ৯। মোঃ সুজন আলী (২৭) ও ১০। মোঃ রবিউল ইসলাম (১৯)।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





