যাত্রাবাড়ী থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ আব্দুল্লাহ রাজু (৪২) ২। মোঃ রাজন (২২) ৩। টুটুল (৩৫) ৪। মোঃ রাসেল (২৫) ৫। মোঃ রাসেল ওরফে টেরে রাসেল (২৬) ৬। আব্দুর রহিম রাহাত (২৩) ৭। মোঃ হৃদয় (২৮) ৮। মোঃ মনির হোসেন (৩৬) ৯। সাগর মিয়া (২৪) ও ১০। মোঃ সুজন (২০)।
যাত্রাবাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ২৫ পুরিয়া গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





