যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ নূর আমিন হাওলাদার (২৮) ২। মাহমুদ মিয়া (২২) ৩। মোহাম্মদ বেলাল (৩২ ) ৪। মোঃ ফারুক মিয়া ( ৩০) ৫ । লুৎফা বেগম ( ৪২) ৬। জুবায়ের হোসেন শিহাব (২১) ৭। মোঃ রাজিব ( ২৯) ৮। মোঃ ফুয়াদ হোসেন ববি ( ৩৮) ৯। মোঃ আলাউদ্দীন (৪০) ১০। নাকীব ইসলাম দিদার (২৬) ১১। মোঃ আরাফাত ( ১৯) ১২। মোঃ রবিন (২৫) ১৩। আব্দুর রহমান ( ২৩) ১৪। বাপ্পি হোসেন (২৮) ও ১৫। মোঃ সুজন শেখ (১৯)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধ প্রবন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ৪০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, এক কেজি পাঁচশত গ্রাম গাঁজা, ১৫০০ কেজি অবৈধ নিষিদ্ধ পলিথিন (পিপি) এবং পলিথিন বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




