ডিএমপি নিউজঃ রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ সোলায়মান ওরফে সোলেমান ও মাহমুদুল ইসলাম লিটন।
সোমবার (৩১ জানুয়ারি ২০২২) সন্ধ্যা ৬:৪৫ টায় যাত্রাবাড়ী থানার আইডিয়াল স্কুল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গাঁজাসহ গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ, গাড়ী চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।
গোয়েন্দা ওয়ারি বিভাগের সহকারি পুলিশ কমিশনার মাহফুজুর রহমান জানান, যাত্রাবাড়ী থানার আইডিয়াল স্কুল মার্কেটের সামনে একটি পিকআপ যোগে কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজাসহ সোলমান ও লিটনকে গ্রেফতার করা হয়। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় গাঁজা পরিবহন ও বিক্রয় করতো মর্মে জানান গোয়েন্দা এ কর্মকর্তা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।




