রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকা থেকে আনুমানিক ছয় লক্ষ টাকা মূল্যের দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ।
গ্রেফতারকৃতের নাম -শেখ মহিউদ্দিন আজম ওরফে আজম (২৮)। এ সময় তার হেফাজত থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ৮:০০ ঘটিকায় যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-গুলশান বিভাগ আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে একজন মাদক কারবারি ইয়াবা বিক্রয়ের জন্য যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি চৌকস টিম। অভিযানকালে মাদক কারবারি মহিউদ্দিনকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহের আনুমানিক মুল্য ছয় লক্ষ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত মহিউদ্দিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। সে ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।




