রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে যাবজ্জীবন সাজা পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- মো.জাফর (৫০)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) বিকাল আনুমানিক ০৬:২০ ঘটিকায় যাত্রাবাড়ী থানার একটি টিম যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মো. জাফরকে গ্রেফতার করে। সে যাত্রাবাড়ী থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।





