সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) হোয়াইট হাউসে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। তেল ও নিরাপত্তা খাতে দীর্ঘদিনের সহযোগিতা আরও শক্তিশালী করা, বাণিজ্য–প্রযুক্তি সম্প্রসারণ এবং সম্ভাব্য পারমাণবিক জ্বালানি সহযোগিতা এ বৈঠকের মূল লক্ষ্য।
২০১৮ সালে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর এটাই যুবরাজের প্রথম যুক্তরাষ্ট্র সফর। এ সময় তিনি ইরানের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার, গাজায় যুদ্ধবিরতি উদ্যোগ এবং সৌদি আরবের সামাজিক–অর্থনৈতিক রূপান্তরের ভূমিকায় আন্তর্জাতিকভাবে আলোচিত হন। তার নেতৃত্বে সৌদি আরবে এক ‘অদৃশ্য সামাজিক বিপ্লব’ ঘটেছে—নারীদের স্বাধীনতা বৃদ্ধি, সাংস্কৃতিক উন্মুক্ততা, বিনোদন খাতের প্রসারসহ বহু পরিবর্তন বাস্তবায়িত হয়েছে।
সফরকালে সৌদি আরবের ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রতিশ্রুতি ও সম্ভাব্য এফ-৩৫ যুদ্ধবিমান ক্রয়ের বিষয়টি আলোচনায় আছে।
ওয়াশিংটনে যুবরাজকে ভবিষ্যৎ রাজার মর্যাদা দিয়ে অভ্যর্থনা জানানো হবে বলে জানিয়েছে মার্কিন বিশ্লেষকরা।
তথ্য সূত্র: অনলাইন।





