ডিএমপি নিউজ: বুধবার (২৯ মে ২০২৪) কিছু এলাকায় গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন অথবা অপসারণ কাজের জন্য প্রায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন অথবা অপসারণ কাজের জন্য আজ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা পঞ্চবটি বিসিক, ভোলাইল, ইসদাইর, কাশিপুর, গোগনপুর, চর সৈয়দপুর, মুক্তারপুর ও তৎসংলগ্ন এলাকার সকল শ্রেণির গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, একই সঙ্গে আশেপাশের এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্যাস সরবরাহ বন্ধ রাখায় সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।




