ডিএমপি নিউজঃ রাজধানীর রমনা থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগ।
গ্রেফতারকৃত হলো, মোঃ স্বপন (৪৩)। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৮৪০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
গোয়েন্দা-রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার জাবেদ ইকবাল ডিএমপি নিউজকে জানান, বুধবার (১৪ অক্টোবর) রাত ৮:৪৫ টায় রমনা থানাধীন ইস্কাটন গার্ডেন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সংক্রান্তে তিনি আরো বলেন, গ্রেফতারকৃত কক্সবাজার থেকে উক্ত ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান।




