রাজধানীতে প্ল্যাকার্ড হাতে সরকার বিরোধী ঝটিকা মিছিল আয়োজনের সাথে জড়িত কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের সাত নেতাকর্মীসহ আটজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি মডেল থানা পুলিশ ।
গ্রেফতারকৃতরা হলো- ১। স্বপ্না তালুকদার ওরফে খাদিজা আক্তার (২৮) ২। সিমা আক্তার (৩২) ৩। সেতু চোধুরী (৪৫) ৪। রুমা আজাদ (৫৬) ৫। তানজিলা মৌ মনি (৩৮) ৬। মনি আক্তার বন্যা (২৪) ৭। আফরোজা বেগম (৪০) ও ৮। গাড়ির ড্রাইভার মোঃ বেলাল (৩৮)
ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৬:৩৫ ঘটিকায় ধানমন্ডি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও তাদের বহনকারী একটি গাড়ি জব্দ করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে সন্ত্রাসী কার্যকলাপ করে অপরাধ সংগঠনের ষড়যন্ত্রসহ মিছিলে সমবেত হয়ে দেশের সার্বিক পরিস্থিতি অস্বাভাবিক করা, জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও জনজীবন বিপন্ন করায় তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে।




