ডিএমপি নিউজঃ ঢাকা মহানগরীর গণপরিবহনে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে ডিএমপি’র ট্রাফিক বিভাগ হতে গঠন করা হয়েছে স্পেশাল টাস্কফোর্স।
স্পেশাল টাস্কফোর্স ১৮এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার ২৪তম দিনে রাজধানীতে অভিযান পরিচালনা করে মোট ৭৫৭টি গণপরিবহন তল্লাশী করে ট্রাফিক আইন অমান্যকারী ১৩৬টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ২৫৬টি গাড়ি রেকারিং ও ১৭টি গাড়ি ডাম্পিং করেছে।
তার মধ্যে ট্রাফিক পূর্ব বিভাগ বৌদ্ধ মন্দির, যাত্রাবাড়ী ও স্টাফ কোর্য়াটার এলাকায় অভিযান পরিচালনা করে ২০৪টি গাড়ি তল্লাশী করে ৩০টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ১১৪টি গাড়ি রেকারিং ও ০৩টি গাড়ি ডাম্পিং করে।
ট্রাফিক পশ্চিম বিভাগ মিরপুর বাংলা কলেজ ও মিরপুর-১,২,১৪ এলাকায় অভিযান পরিচালনা করে ১৯০টি গাড়ি তল্লাশী করে ৪৬টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ৩৩টি গাড়ি রেকারিং ও ০৬টি গাড়ি ডাম্পিং করে।
ট্রাফিক উত্তর বিভাগ জোয়ার সাহারা ও ৩০০ফিট এলাকায় অভিযান পরিচালনা করে ১৭৮টি গাড়ি তল্লাশী করে ৩০টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ৪৯টি গাড়ি রেকারিং ও ০৪টি গাড়ি ডাম্পিং করে।
এদিকে ট্রাফিক দক্ষিণ বিভাগ ধানমন্ডি ও কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করে ১৮৫টি গাড়ি তল্লাশী করে ৩০টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ৬০টি গাড়ি রেকারিং ও ০৪টি গাড়ী ডাম্পিং করে ।
অভিযানকালে ফিটনেসবিহীন/রুট পারমিটহীন গণপরিবহন, ইন্টারসেকশনে এবং বাসস্ট্যান্ডে প্রতিযোগিতামূলক/আড়াআড়িভাবে চলাচলরত এবং অন্য পরিবহনকে বাধা প্রদানকারী গণপরিবহন, যত্রতত্র থামানো, যেখানে সেখানে যাত্রী উঠানামা করা, দরজা খোলা রেখে গণপরিবহন চালানো, লক্কর-ঝক্কর এবং মডেল আউট বাস সমূহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে স্পেশাল টাস্কফোর্স।
২৪ মার্চ থেকে শুরু হয়ে আগামী ২৩ এপ্রিল, ২০১৯ পর্যন্ত রাজধানীজুড়ে টাস্কফোর্সের এ কার্যক্রম পরিচালিত হবে।





