ডিএমপি নিউজঃ রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- মোঃ সাব্বির (২০)। এসময় তার হেফাজত থেকে চুরি হয়ে যাওয়া WALTON LEO. 80 সিসি মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে যাত্রাবাড়ী থানার অফিসার ইন চার্জ মোঃ মাজহারুল ইসলাম বিপিএম, পিপিএম (বার) ডিএমপি নিউজকে জানান, গত ২৭ জানুয়ারি, ২০২১ যাত্রাবাড়ী থানা এলাকা থেকে WALTON LEO. 80 সিসির একটি মোটরসাইকেল চুরি হয়। চুরি হয়ে যাওয়া মোটরসাইকেলটির মালিক নিজে বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি চুরি মামলা রুজু করে। মামলাটি রুজু হওয়ার পর দ্রুত এর তদন্তে নামে যাত্রাবাড়ী থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ২৮ জানুয়ারি ২০২১ সকাল ৯ টায় যাত্রাবাড়ী থানার দয়াগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলসহ সাব্বিরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় রুজু করা মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





