ডিএমপি নিউজঃ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিতভাবে রাজধানীতে পরিচালনা করা হয়।
অভিযানকালে ১৮৭৬ টি মামলা ১৬,৮৪,৪৭২ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ। এ সময় ট্রাফিক অভিযানে ২৭ টি গাড়ি ডাম্পিং ও ৬১৬ টি গাড়ি রেকার করা হয়।
ট্রাফিক সূত্রে আরও জানা যায়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১৯১ টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৩৮টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৯টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৭টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়াও এ সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে ৬৬৫ টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৪৮টি মোটরসাইকেল আটক করা হয়। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ৪০ ভিডিও মামলা ও সরাসরি ১৭টি মামলা দেয়া হয়েছে।
০১ আগস্ট’১৮ দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।





