ডিএমপি নিউজঃ রাজধানীতে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১২০৩পিস ইয়াবা ট্যাবলেট, ১৫৬ পুরিয়া হেরোইন, ১০০ কেজি ১৪০ গ্রাম গাঁজা ও ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
৩১ আগস্ট, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯ টি মামলা রুজু হয়েছে।





