ডিএমপি নিউজঃ রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৫৮০৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৬৪ গ্রাম ২১৭০ পুরিয়া হেরোইন ও ৩০০ গ্রাম ২১০ পুরিয়া গাঁজা।
১৬ জানুয়ারি, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা রুজু হয়েছে।





