রাজধানীতে মাদক সেবন ও বিক্রির দায়ে ৭৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১৩৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৩২ গ্রাম১৬৩০ পুরিয়া হেরোইন, ৮ কেজি ৬৮৫ গ্রাম গাঁজা, ২ বোতল ফেন্সিডিল, ২.৫ লিটার দেশী মদ ও ৩৬টি ইনজেকশন উদ্ধার করা হয়।
২৪ নভেম্বর, ২০১৮ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১ টি মামলা রুজু হয়েছে।




