ডিএমপি নিউজঃ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা হতে ২৪০০ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ । গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ওয়াহিদুল ইসলাম (৪২) ।
ডিবি সূত্রে জানা যায়, ২২ জানুয়ারি সোমবার ০৮.১৫ টায় ডিএমপি’র ডিবি (পশ্চিম) বিভাগের পল্লবী জোনাল টিম তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা হতে ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে । এ সময় তার হেফাজত হতে ২৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় ।
এই সংক্রান্তে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা রুজু করা হয়েছে ।




