ডিএমপি নিউজঃ রাজধানীর সবুজবাগ থানা এলাকা থেকে অস্ত্রসহ ১ জনকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃত হলো, মোঃ নূরুল আমিন ওরফে শহিদুল্লাহ। এ সময় তার হেফাজত থেকে ১টি পুরাতন কাঠের বাটযুক্ত ওয়ান সুটারগান উদ্ধার করা হয়।
সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব আলম ডিএমপি নিউজকে জানান, ১৩ অক্টোবর,২০২০ (মঙ্গলবার) রাত ৯.৩০ টায় সবুজবাগ থানাধীন সিঙ্গাপুর রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে সবুজবাগ থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে বলেও তিনি জানান।




