ডিএমপি নিউজঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নিয়মিত অভিযানে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় মাদকদ্রব্য।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৮ জন, রাজপাড়া থানা-০৫ জন, চন্দ্রিমা থানা-০৫ জন, মতিহার থানা-০৭ জন, কাটাখালী থানা-০১ জন, বেলপুকুর থানা-০৩ জন, এয়ারপোর্ট থানা-০১ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০২ জন, কর্ণহার থানা-০১ জন ও ডিবি পুলিশ-০১ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামী, ০৮ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।





