ডিএমপি নিউজ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তাদের নিয়মিত অভিযানে ৫৪ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য।
আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস ডিএমপি নিউজকে বলেন, গত ২৪ ঘন্টায় আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
তিনি বলেন, বোয়ালিয়া মডেল থানা-০৯ জন, রাজপাড়া থানা-১২ জন, চন্দ্রিমা থানা-০৩ জন, মতিহার থানা-০৬ জন, কাটাখালী থানা-০৩ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০৩ জন, এয়ারপোর্ট থানা-০২ জন, পবা থানা-০৪ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৪ জন, কর্ণহার থানা-০১ জন, দামকুড়া থানা-০১ জন ও ডিবি পুলিশ-০৫ জনকে আটক করে। যার মধ্যে ১৫ জন ওয়ারেন্টভুক্ত আসামী, ১৬ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।





