ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
তিনি আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় ঈদের জামাতে অংশগ্রহণ করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণসহ সর্বস্তরের মুসল্লিগণ ঈদের নামাজে অংশগ্রহণ করেছেন।
পরে দেশের সামগ্রিক উন্নয়ন, সমৃদ্ধি ও অব্যাহত অগ্রযাত্রা; দেশের জনগণ ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে আইজিপি ও ডিএমপি কমিশনার পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।




