সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন এবং ট্রাফিক আইন সম্পর্কে কোমলমতি শিক্ষার্থীদের সচেতন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মতিঝিল বিভাগ এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১:০০ ঘটিকায় ট্রাফিক মতিঝিল বিভাগের আয়োজনে রামপুরার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান। তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের ট্রাফিক আইনের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেন। বিশেষ করে নিরাপদ পথচলার স্বার্থে রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহারের প্রতি তিনি সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন এবং শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।
উক্ত সচেতনতামূলক অনুষ্ঠানে ট্রাফিক মতিঝিল বিভাগের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া রামপুরা সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।




