ডিএমপি নিউজ: রুহুল নামের একটি ছেলে শিশু পাওয়া গেছে। তার বয়স ৩ বছর ৬ মাস, গায়ের রং শ্যামলা, উচ্চতা ২ ফুট ৮ ইঞ্চি। শিশুটি বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।
গত ১১ জুলাই ২০২৪ সন্ধ্যায় মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ১নং রোড এলাকায় একটি চায়ের দোকানের সামনে শিশুটিকে খুঁজে পান একজন পথচারি। পরে তিনি শিশুটিকে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
থানা সূত্রে জানা যায়, শিশুটির নাম রুহুল। তার বাবা নেই, মা রাস্তায় ভিক্ষা করেন। শিশুটি তার মায়ের সাথে রাস্তায় থাকতো। অনেক খোঁজাখুঁজি করে শিশুটির আত্মীয়-স্বজনের খোঁজখবর না পেয়ে থানা পুলিশ তাকে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে হস্তান্তর করে। বর্তমানে শিশুটি ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ আশ্রয়ে রয়েছে। এ সংক্রান্তে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়। জিডি নং-৮৩১, তারিখ-১২/০৭/২০২৪ খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত রুহুলের পরিবারের সন্ধান জেনে থাকলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারের ডিউটি অফিসারের মোবাইল ০১৩২০-০৪২০৮৫ অথবা টিএনটি নাম্বারে ০২-৪১০২৪৮৪৮ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।




