ডিএমপি নিউজ: রাজধানীর রূপনগর থানা এলাকা থেকে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর রূপনগর থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- মোঃ শরীফ মিয়া। এসময় তার হেফাজত হতে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রূপনগর থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান সরদার ডিএমপি নিউজকে জানান, পুলিশের কাছে সংবাদ আসে কতিপয় মাদক ব্যবসায়ী রূপনগর থানার বেরিবাধ এলাকায় ক্রীড়া কমপ্লেক্স এর সামনে গাঁজা বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার (৫ ফেব্রুয়ারি ২০২২) বিকাল ৪:৪৫ টায় উক্ত স্থানে অভিযান চালিয়ে শরীফকে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত শরীফ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রয় করতো।
এ সংক্রান্তে রূপনগর থানায় মামলা রুজু হয়েছে।




