ঢাকা মেট্রোপলিটন পুলিশের রূপনগর থানা পুলিশ মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে মহানগর অধ্যাদেশ আইনে ৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আজ সকালে বিজ্ঞ স্পেশাল ম্যাজিস্ট্রেট, মিরপুর আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
গ্রেফতারকৃত হলো-১। মোঃ জুনায়েদ হোসেন আকাশ (৩০) ২। মোঃ আরিফুল (২৬) ৩। মোঃ মিরাজ হোসেন (৩০) ৪। মোঃ সজিব হোসেন (২৫) ৫। মোঃ জুয়েল (২১) ৬। মোঃ মাহিন (২০) ও ৭। আবুল কাশেম (৩০)।
রূপনগর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





