ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA) এর যৌথ উদ্যাগে আয়োজিত হচ্ছে ‘’রোড সেফটি স্লোগান প্রতিযোগিতা- ২০২৫ “
এই প্রতিযোগিতায় শুধুমাত্র ঢাকা মহানগর এলাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। নিম্নেবর্ণিত শর্তাবলি মেনে (অনলাইনে) লিংক ক্লিক করে অথবা কিউ আর /বার কোড স্ক্যান করে অনলাইনে ফর্ম পূরণ করে স্লোগান জমা দিতে হবে। স্লোগান পাঠানোর শেষ তারিখ : ০৩ জুন, ২০২৫ খ্রিঃ
আবেদন লিংক: https://docs.google.com/forms/d/1Gaz9cwpTMSw-n8PxVq-igbUlKjEpCn7RHuGDbeJqp-s/edit?ts=681b3e3a
স্লোগানের বিষয়বস্তু হবে রোড সেফটি/সড়ক নিরাপত্তা সম্পর্কিত। থিম: ১। নিরাপদ ড্রাইভিং, নিরাপদ হেঁটে চলা ও নিরাপদ গণপরিবহন ২। ট্রাফিক সিগন্যাল ও ট্রাফিক নিয়ম মেনে চলা ৩। সড়ক দুর্ঘটনা রোধ বা সড়ক নিরাপত্তা সম্পর্কিত অন্যান্য বিষয়।
শর্তাবলি: ১।স্লোগানটি বাংলায় ১০ শব্দের মধ্যে হতে হবে ২। স্লোগানটি নিজস্ব ও মৌলিক হতে হবে, অন্যের অনুলিপি নয় ৩। স্লোগানের স্বত্বাধিকার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (DMP) হবে।
উক্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান জুন এর শেষে সপ্তাহে, ২০২৫-এ অনুষ্ঠিত হবে। ১০ জন বিজয়ীকে আকর্ষণীয় উপহার ও সনদপত্র প্রদান করা হবে।




