ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়িকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গতকাল বুধবার রাতে এক বিবৃতিতে দিল্লির হাসপাতাল এইমস এ খবর জানায়।
চিকিৎসকরা জানান, কিডনি, মূত্রাশয় এবং বুকে সংক্রমণের জন্য গত ১১ জুন এইমস এ ভর্তি হন বাজপেয়ি। ৯ সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। দুর্ভাগ্যজনকভাবে গত ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অবস্থা সংকটজনক। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
বাজপেয়ির শারীরিক অবস্থার অবনতির খবর পেয়েই গতকাল সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজপেয়ির শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। হাসপাতালে প্রায় ৫০ মিনিটের মতো সময় কাটান মোদী।




