রাজধানীর লালবাগ থানাধীন এলাকায় ছুরিকাঘাতে যুবক রিয়াদ হোসেন নিহতের ঘটনায় লুঙ্গি পরিহিত চিহ্নিত ব্যক্তির পরিচয় জানতে সহায়তা চায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-লালবাগ বিভাগ।
গোয়েন্দা-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীর লালবাগ থানাধীন এলাকায় গত ২০২৫ সালের ১১ ডিসেম্বর রাত আনুমানিক ০৭:২০ ঘটিকার দিকে ছুরিকাঘাতে মো. রিয়াদ হোসেন (৩২) নামের এক যুবক নিহত হন। হত্যাকাণ্ডের আগে রিয়াদ হোসেনকে একজন লুঙ্গি পরিহিত ব্যক্তির সাথে সর্বশেষ দেখা গিয়েছিল। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ থেকে ওই ব্যক্তিকে চিহ্নিত করেছে ডিবি।
মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে ছবিতে প্রদর্শিত ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য বা অবস্থান জানা থাকলে গোয়েন্দা-লালবাগ বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আকতারুজ্জামান সরকার (০১৭১৬-২৬৫৫৯৮) এর নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।




