ডিএমপি নিউজ: রাজধানীর লালবাগ এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো: আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে ডিএমপির লালবাগ থানা পুলিশ।
লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো: ইমরান হোসেন মোল্লা পিপিএম ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লালবাগ থানার একটি দল আজ সোমবার (১০ জুন) লালবাগের শহিদনগর এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আজিজুলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আজিজুল ২০১০ সালে লালবাগ থানায় রুজুকৃত একটি মাদক মামলায় অভিযুক্ত ছিলেন।




