ডিএমপি নিউজঃ শহীদ আবুল হাসেম আকন্দ তার পিতার নাম- মরহুম মোঃ আজাহার আলী আকন্দ ও মাতার নাম- মরহুম মেহেরুন্নেছা বেগম। তিনি ছিলেন পিতা-মাতার একমাত্র সন্তান।
তিনি ফুলঝুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তুষখালী মুসলিম ইংলিশ স্কুলে শিক্ষাগ্রহণ করেন।
তিনি আনুমানিক ১৯৪৪/৪৫ সালে সিপাহী পদে ভারতীয় পুলিশ বাহিনীতে যোগদান করেন। মৃত্যুর পূর্ব অবধি তিনি আশুগুনি থানা ডেপুটেশনে দেবহাটা থানায় কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন।
সাতক্ষীরা জেলার দেবহাটা থানার পারুলিয়া পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত থাকাকালীন মুক্তিযোদ্ধাদের সহযোগিতা প্রদানের কারণে শান্তি কমিটির প্ররোচনায় পাকসেনার গুলিতে শাহাদতবরণ করেন। নিকট আত্মীয় কালিগঞ্জ থানার সি.ও জনাব মোঃ সুলতান মাহমুদ কর্তৃক মৃতদেহ নিজ গ্রামে ফুলঝুড়িতে সমাহিত করা হয়। প্রত্যক্ষদর্শী সি.ও মোঃ সুলতান মাহমুদ (অব:)।




