ডিএমপি নিউজঃ রাজধানীর শাহআলী থানা এলাকা হতে হেরোইন ও ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর শাহআলী থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম –মোঃ নজরুল ইসলাম ওরফে আনোয়ার হোসেন।
শাহআলী থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান ডিএমপি নিউজকে জানান, শনিবার (১৩ নভেম্বর, ২০২১) বিকাল ৫:৫০টায় শাহআলী থানার শাহআলী কলেজ মার্কেট এলাকা হতে ২৬ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবাসহ নজরুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে শাহআলী থানায় মামলা রুজু হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।




