রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় অভিযান পরিচালনা করে ৫ (পাঁচ) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- মোঃ রাসেল (৩০)।
শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, রবিবার (২ আগস্ট) রাত আনুমানিক ৯:১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর থানার একটি আভিযানিক দল রামপুরা বনশ্রী এলাকার মেরাদিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি বিজ্ঞ আদালতের রায়ে ৫ (পাঁচ) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





