রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ অন্তর (২২) ২। মোঃ হানিফ (২২) ৩। মোঃ বরকত (২০) ৪। মোঃ ওয়াসিম (২৫) ৫। মোঃ শফিকুল ইসলাম ওরফে পাভেল (২৮) ৬। মোঃ রিপন শেখ (২৭) ৭। মোঃ রাশেদ (৩৮) ৮। মনির হোসেন প্রকাশ মনি প্রকাশ রাকিব (২২) ৯। মোঃ হাসান শিকদার (২১) ১০। জাহিদুল রহমান (২৫) ১১। উপহার ইসলাম (২৬) ১২। মোঃ নাঈম (২০) ও ১৩। এ.এস.এম খাইরুল হাসান (৩৭) ।
শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় শাহজাহানপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





