রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ ক্রসিংয়ে ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে সিগন্যাল বাতি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান এবং উপ-পুলিশ কমিশনার ( ট্রাফিক-রমনা বিভাগ) মইনুল হক, পিপিএম।
উদ্বোধনের পর থেকে শাহবাগ ক্রসিংয়ে ট্রাফিক সিগন্যাল বাতি সচল করা হয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ এ মোড়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে।
রাজধানীর অন্যতম ব্যস্ত শাহবাগ এলাকায় যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং পথচারী ও যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





