রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) শেরেবাংলা নগর পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ১। মো. জীবন হোসেন ২। কানিজ ইয়াসমিন ইভা ৩। মো. গোলাম হোসেন (৩০) ৪। জসীম উদ্দীন (৩০) ৫। মো. মুবাশিরা হোসেন (৩৫) ও ৬। শাফায়েত হোসেন (৩৫)।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





