শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি টিম অভিযান পরিচালনা মোহাম্মদ ওয়াসি আলম ওরফে মোল্লা বশির (৬৪) কে গ্রেফতার করেছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ১১:৩০ ঘটিকায় শেরেবাংলা নগর থানার আগারগাঁও মেট্রোরেল গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসি’র বিভাগের গবেষণা ও উন্নয়ন (আর অ্যান্ড ডি) শাখার একটি টিম আগারগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওয়াসি আলম বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় এজাহার নামীয় আসামি, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





