রাজধানীর শেরেবাংলা নগর, মোহাম্মদপুর ও তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩৬ জনকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা, মোহাম্মদপুর থানা ও তুরাগ থানা পুলিশ।
শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, সোমবার (০৬ জুলাই) শেরেবাংলা নগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ০৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ১। শ্রাবণী আক্তার (২২) ২। মোঃ কামাল হোসেন (৪৮) ৩। মোঃ ফয়সাল (২৭) ৪। মোঃ সাগর (২৫) ৫। মোহাম্মদ আলী ওরফে হযরত আলী ওরফে সুমন (২৭) ৬। মোঃ মাহমুদ (২৪) ৭। মোঃ নুরুজ্জামান মিয়া (৪৫) ৮। মোঃ সাইফুল ইসলাম (২৬) ও ৯। শাহ জালাল (৩৬)।
মোহাম্মপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৭ জুলাই) মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সাগর হোসেন ওরফে মতি (৩১) ২। মোঃ সুমন হাওলাদার ওরফে সুমন (২৯) ৩। নিলিমা চৌধুরী বিউটি খাতুন (৪৫) ৪। মোঃ নয়ন (২২) ৫। মোঃ শাহ আলম (২৮) ৬। মোঃ সুমন (৩৮) ৭। খাজা নোমান (২৬) ৮। লিমন (২২) ৯। মোঃ রাকিব (২৪) ১০। মোঃ আশিক (২২) ১১। মোঃ রাসেল (৩০) ১২। মোঃ আশিক (২১) ১৩। মোঃ আলম মিয়া (২৫) ১৪। মোঃ জাকারিয়া (২৫) ১৫। মোঃ জাবেদ ও মটু (৩৪) ও ১৬। মোঃ রুবেল মিয়া (৩২)।
অপরদিকে তুরাগ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৭ জুলাই) তুরাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- ১। আল-আমিন (৩২) ২। বাবু (৩৬) ৩। সম্রাট (২৫) ৪। মাহমুদুল (২২) ৫। আলাউদ্দিন ওরফে কামরুল (৩২) ৬। সাকিব মিয়া (২৬) ৭। শফিকুল ইসলাম (৩৮) ৮। দুলাল মিয়া (৩৮) ৯। মোঃ মুকুল (৩৮) ১০। মোঃ সবুজ (৩০) ও ১১। মোঃ বিল্লাল হোসেন (৩১)।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





