বুধবার কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের এক সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকগুলো এখন থেকে ২ ও ৫ টাকা মূল্যমানের নগদ অর্থ উত্তোলন করতে চাইলে মোট অর্থের অন্তত ৮০ ভাগ নিতে হবে ধাতব মুদ্রা বা কয়েনে। বাকি ২০ ভাগ নেওয়া যাবে কাগুজে নোট।
বিভিন্ন সময়ে গ্রাহকদের থেকে কয়েন না নেওয়ার ঘটনা নিয়ে ব্যাংকগুলোকে একাধিকবার সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। ২০১৫ সালে এক নির্দেশনার মাধ্যমে সব ব্যাংকের সাধারণ শাখায় ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ১০ হাজার পিস এবং স্থানীয় কার্যালয় ও বড় শাখায় সব মূল্যমানের অন্তত ৩০ হাজার পিস করে কয়েন সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।





