ঢাকা মেট্রোপলিটন পুলিশের সবুজবাগ থানা এলাকা থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে সবুজবাগ থানা পুলিশ। নিহতের আনুমানিক বয়স ২০ বছর।
গত বৃহস্পতিবার (০৬ আগস্ট) সবুজবাগ থানা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
অজ্ঞাতনামা লাশটির পরিচয় শনাক্ত করতে সর্বসাধারণের আন্তরিক সহযোগিতা ও তথ্য কামনা করেছে সবুজবাগ থানা পুলিশ। কারও কাছে নিহত নারীর পরিচয় বা সংশ্লিষ্ট কোনো তথ্য জানা থাকলে তা দ্রুত পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
এ বিষয়ে তথ্য জানা থাকলে সবুজবাগ থানার অফিসার ইনচার্জের ০১৩২০০৪০১৮৮ নম্বরে অথবা ডিউটি অফিসারের ০১৩২০০৪০১৯৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।





