ডিএমপি নিউজ: রাজধানীর সবুজবাগ থানার ৪৩/৩১ সবুজকানন এলাকার রান কর্পোরেশনের অফিসের সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় ছবিতে প্রদর্শিত ২ জন সন্দেহভাজনকে গ্রেফতারে সহায়তা চায় সবুজবাগ থানা পুলিশ।
চুরির ঘটনায় রুজুকৃত মামলার এজাহারে বলা হয়, গত ৬ সেপ্টেম্বর বিকাল ৩টা থেকে ৬টার মধ্যে রান কর্পোরেশনের অফিসের সামনে চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় ২ ব্যক্তি মোটরসাইকেলটি চুরি করে পালিয়ে যাচ্ছে।

মামলার সুষ্ঠু তদন্তের জন্য ছবি ও ভিডিও ফুটেজে প্রদর্শিত ২ জন সন্দেহভাজন লোকের সন্ধান জানা প্রয়োজন। কেউ তাদের সন্ধান পেয়ে থাকলে সবুজবাগ থানার তদন্তকারী অফিসার এসআই মোঃ আনোয়ার হোসেন (০১৭১৯-৩৩৩৯০৫) অথবা সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০১৮৮)-এর সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।





