রাজধানীর মুগদা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত এক হত্যা মামলায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ।
গ্রেফতারকৃত হলো- আল-আমিন মজুমদার (২৯)।
শনিবার (১১ এপ্রিল) রাত আনুমানিক ১১:৫০ ঘটিকায় মুগদা থানাধীন বাশার টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মুগদা থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আল-আমিন মজুমদার ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ও মিছিলে সক্রিয়ভাবে অংশ নেন। সে ঘটনার দিন মুগদা থানাধীন সাথী ডিজিটাল স্টুডিও এর সামনে আওয়ামী লীগদের বিভিন্ন নেতাকর্মীদের সাথে অস্ত্রসহকারে উপস্থিত থেকে ছাত্র জনতার উপর নির্বিচারে হামলা করে ভিকটিম মিজানুর রহমানের হত্যাকাণ্ড ঘটিয়েছে মর্মে জানা যায়।
গ্রেফতারকৃত আল-আমিন মজুমদার সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রচার সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




