নতুন মুখ নন। বড় বড় পদ সামলেছেন। কিন্তু মতভেদের জেরে পদত্যাগ করেছিলেন। আবার পদে আসীন হলেন সাজিদ জাভিদ । ব্রিটেন পেল তার নতুন স্বাস্থ্য়মন্ত্রী।
Matt Hancock-এর পদত্যাগের পর ব্রিটেনের নতুন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন সাজিদ জাভিদ। তিনি অবশ্য দেশটির অর্থমন্ত্রী ছিলেন। গতকাল, শনিবার প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় থেকে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে সাজিদ জাভিদের নাম ঘোষণা করা হয়।
গত বছর প্রধানমন্ত্রী বরিস জনসনের ইচ্ছা অনুসারে রাজনৈতিক উপদেষ্টাদের চাকরিচ্যুত করতে রাজি ছিলেন না অর্থমন্ত্রী সাজিদ (Sajid Javid)। এই মতানৈক্যের জেরে অর্থ মন্ত্রক থেকে পদত্যাগ করেন তিনি। করোনাভাইরাস সংক্রমণের বাড়াবাড়ির মধ্যেই এবার স্বাস্থ্যমন্ত্রীর (health minister)দায়িত্ব পেলেন সাজিদ।
করোনার স্বাস্থ্যবিধি (Covid Protocol) ও সামাজিক দূরত্বের বিধিনিষেধ ভেঙে সহকারীকে চুমু খাওয়ার জেরে গতকাল পদত্যাগ করতে বাধ্য হন স্বাস্থ্যমন্ত্রী হ্যানকক। তাঁর ওই ছবি সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর এ নিয়ে ব্যাপক সমালোচনা চলে। দুঃখ প্রকাশ করে ক্ষমাও চান হ্যানকক। কিন্তু পরে পদ ছাড়তে বাধ্য হন। লেবার পার্টির পক্ষ থেকে বরিস জনসনের কাছে হ্যানকককে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি জানানো হয়।




