মো. সাফায়েত হোসেন নামে ছয় বছরের এক ছেলে শিশুর সন্ধান চায় ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টার। শিশুর গায়ের রঙ কালো এবং উচ্চতা ৩ ফিট ৪ ইঞ্চি। বয়স আনুমানিক ছয় বছর। তার পরনে ছিল মেরুন কালালের শার্ট এবং লাল রঙ্গের হাফ প্যান্ট ।
ভিকটিম সাপোর্ট সেন্টার সেন্টার সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন ২০২৬) রাত আনুমানিক ০৮.৪০ ঘটিকায় কোতয়ালী থানাধীন নয়াবাজারস্থ জিন্দাবাহার পার্কের সামনে একা বসে থাকতে দেখে স্থানীয় একজন তাকে কোতয়ালী থানা পুলিশের নিকট নিয়ে আসে। পুলিশকে শিশুটি জানায় তার নাম মো. সাফায়েত হোসেন এবং মায়ের সাথে ঘুরতে আসে তার মা ফেলে রেখে চলে যায় এর বেশি কোনো তথ্য দিতে পারেনি।
পরর্বতীতে, কোতয়ালী থানা পুলিশ শিশুটিকে ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের ভিকটিম সার্পোট সেন্টারে হস্তান্তর করে। বর্তমানে উক্ত শিশু তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ আশ্রয়ে রয়েছে। এ বিষয়ে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, জিডি নং- ১৬৯১ তারিখ- ৩০/০৬/২০২৬ খ্রি.।
কোনো সহৃদয় ব্যক্তি যদি শিশুটির পরিবারের সন্ধান পেলে তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৩২০-০৪২০৮৫ অথবা টিএনটি নম্বর ০২-৪১০২৪৮৪৮-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।





