ডিএমপি নিউজ : রাজধানীর ধানমন্ডির জিগাতলায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাঙ্গীর আলমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১ অক্টোবর ২০২৪) আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো বেলাল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
উল্লেখ্য, ডামি নির্বাচনের কারিগর নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোঃ জাহাঙ্গীর আলমকে সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) দিবাগত রাতে গুলশান থেকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গত ১৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এই সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। এর আগে তিনি নির্বাচন কমিশনের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।





