ডিএমপি নিউজ: চুরি-ছিনতাই প্রতিরোধ, পারিবারিক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণসহ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে লালবাগের বিভিন্ন স্টেকহোল্ডারগণের সথে Law and Order Coordination Committe (LOCC) সভা অনুষ্ঠিত হয়েছে।
লালবাগ থানার উদ্যোগে শনিবার (১৮ মে) সকালে থানার সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সম্পর্কিত এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়েন্দা-লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (লালবাগ জোন) সুজয় সরকার। সভায় সভাপতিত্ব করেন লালবাগ থানার অফিসার ইনচার্জ খন্দকার মো: হেলাল উদ্দিন পিপিএম।

সভার বিশেষ অতিথি লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো: ইমরান হোসেন মোল্লা পিপিএম ডিএমপি নিউজ জানান, আইন-শৃঙ্খলা সম্পর্কিত এ সভায় কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কিশোর গ্যাং নির্মূল, মাদক নির্মূল, ধর্মীয় সংবেদনশীল বিষয়ে গুজবে কান না দেওয়া, পারিবারিক ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ, অগ্নিদুর্ঘটনা রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধকরণ, চুরি-ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধে বাসাবাড়ি, মার্কেট, ক্রসিং ও গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ফুটপাতে হকার ও ভ্রাম্যমান দোকানপাট বসিয়ে যানজট সৃষ্টি না করা, পারিবারিক মূল্যবোধ ত্বরান্বিত করা এবং সার্বিক নিরাপত্তার স্বার্থে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করা ইতাদি বিষয়ে আলোচনা করা হয়।

আইনশৃংখলা সম্পর্কিত এ সমন্বয় সভায় পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ, স্কুল-কলেজের প্রধানগণ এবং লালবাগ এলাকার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।




