রাজধানীর শ্যামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতারকৃতের নাম -১। মো. কাইয়ুম (২০)।
সিটিটিসি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত আনুমানিক ০৯:০০ ঘটিকায় সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ মো. কাইয়ুমকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





