ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে ১৪ মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম-মো. আজিজুল হক ফকির (৪৫)।
শনিবার (২৮ মার্চ ২০২৬ খ্রি.) দুপুর আনুমানিক ০২.০০ ঘটিকায় সিটিটিসির সিটিআই-০৪ টিম হাবীবুল্লাহ বাহার রোডস্থ উপ-পুলিশ কমিশনার, রমনা ট্রাফিক অফিস এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ আজিজুল হক ফকির বিভিন্ন থানার একাধিক চুরি সংক্রান্ত মোট ১৪টি মামলার পলাতক আসামি এবং একটি মামলায় সাজাপ্রাপ্ত।
তার বিরুদ্ধে ওয়ারী, পল্লবী, গুলশান, খিলক্ষেত, কাফরুল, উত্তরা পশ্চিম, রামপুরা, সাভার ও চকবাজার থানাসহ বিভিন্ন থানায় প্রায় ১৪ টি মামলা রুজু আছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।




