ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের এক অভিযানে চুরি মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম খোরশেদ আলম (৩০)।
সিটিটিসি সূত্রে জানা যায়, শনিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ০৯:৫৫ ঘটিকায় সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনার সময় যাত্রাবাড়ী থানাধীন গোলচত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত খোরশেদ আলম ঢাকা রেলওয়ে থানার একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি।
আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





